বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মে‌হেরপু‌রে মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত‌্যু

‌মে‌হেরপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রলিচাপায় রৌজা (১০) নামের এক ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন রোজার বাবা আশাদুল ও মা মৌসুমী খাতুন।

সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোপাল নগরে এ দুর্ঘটনা ঘটে। রৌজা ওই গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়তে যাচ্ছিলো রৌজা। সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবাই ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এসময় একটি ট্রলি তাদের চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রৌজাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com