মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকায় রোববার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মোহাম্মদ সঞ্জিত (১৮) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছে।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা রিপন মিয়া জানান, আমার ভাগিনা একজন পোশাকশ্রমিক। সে ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিল। ওই এলাকার মাদক ব্যবসায়ী আদম ও কদম নামের দুই ভাই কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের বাসা ফতুল্লার তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকায়।
নিহ‌তের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com