মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌প্রেমিকা‌কে হো‌টে‌লে নি‌য়ে ধর্ষণ- ৯৯৯ ফোনে প্রেমিক গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৯২ বার পঠিত

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ জাহাঙ্গীর আহমেদ (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বান্ধবী বিপদে পড়েছে। তার বান্ধবীকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানায় জানিয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

তিনি আরও বলেন, পরে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শিদুল দাস ৯৯৯-কে জানান, হোটেলটি থেকে ভুক্তভোগী তরুণীকে (২২) উদ্ধার করা হয়। এসময় ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়েই একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে কয়েকবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অভিযুক্তের অন্যত্র বিয়ে ঠিক হলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সংক্রান্তে থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ৯৯৯-এর পরিদর্শক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com