মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুইমাস পর অপহৃত কি‌শোরী‌কে উদ্ধার ক‌রে পি‌বিআই

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৬০৮ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে অপহরণের দুই মাস পাঁচদিন পর কিশোরীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৫ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।o

এর আগে গত সেপ্টেম্বর মাসে নিজ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে ফুফাতো ভাই শরীফ। তিনি একই উপজেলা সাধুরগোলা গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শরীফ মিয়া তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি শরীফের বাবা-মাকে জানানো হয়। ক্ষোভে ওই কিশোরীকে অপহরণ করে গাজীপুর জেলার কোনাবাড়ী নিয়ে যান শরীফ। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে সংসার করছিলেন তারা।

এ ঘটনায় কিশোরীর বাবা আদালতে মামলা করেন। পরে মামলাটি গত ৫ নভেম্বর তদন্তের দায়িত্ব পায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com