মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মানিকগঞ্জের ১১ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬৩৫ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আটটিতে আওয়ামী লীগ, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

তিনি জানান, উপজেলার ধল্লা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ভূইয়া, শায়েস্তা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল হালিম ও জয়মন্ডপ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহাদত হোসেন।

এছাড়া চান্দহুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন বাদল, জামসা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান গাজী, জার্মিতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল হোসেন, চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রিপন দেওয়ান, বলধারা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মাজেদ খান এবং সিংগাইর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সৌরভ।

এছাড়া বায়রা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জিন্নাহ খান লাটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com