মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফটিকছড়িতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার পঠিত

ফটিকছড়িতে দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শফি (৫৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।U

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লালপুর তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লালপুর তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ প্রতীকের জামাল পাশা ও ফুটবল প্রতীকের মুরাদের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে মোহাম্মদ শফি নামে একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন জাগো নিউজকে বলেন, লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পাঁচ থেকে সাতজন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি ও মিরসরাইয়ের মোট ৩৯টি ইউনিয়নের ৩৬৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এসব এলাকায় মোট ভোটার রয়েছে ৮ লাখ ৫৫ হাজার ৭৮৭ জন। নির্বাচনে ১৯ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে জয়ী হয়েছেন৷ এছাড়া আইনি জটিলতায় ফটিকছড়ির বক্তপুর ও লেলাং ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ জন জুডিশিয়াল ও ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com