মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এলিসি প্রাসাদে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা ম্যাক্রোঁর

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার পঠিত

ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।মঙ্গলবার (০৯ নবেম্বর) দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্তাকে গার্ড অব অনার দেয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজি প্রাসাদে এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপাবলিকান গার্ড সদস্যরা স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।

সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে প্রধানমন্ত্রী জিন ক্যাস্তের (Jean Castex) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে মঙ্গলবার (৯ নবেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয়।

প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরামে অংশ নেবেন। এছাড়া ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এর আগে গত ৩১ অক্টোবর জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন।

গ্লাসগোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্রিাটশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি।

কপ-২৬ সম্মেলনে যোগদান শেষে গত ০৩ নবেম্বর লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো উদ্বোধন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com