বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউ‌পি নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে কক্সবাজা‌রে আরেক মেম্বার প্রার্থী গু‌লি‌বিদ্ধ

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫৮৯ বার পঠিত

কক্সবাজা‌রে ইউ‌পি নির্বাচ‌নকে কেন্দ্র ক‌রে এক‌দি‌নের ব‌্যবধা‌নে পৃথক ঘটনায় এক মেম্বার প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী ইউপির তোতকখালীতে গুলিবিদ্ধ হয়েছেন মেম্বার প্রার্থী রেজাউল করিম।

গুলিবিদ্ধ রেজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোতকখালী এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, অন্যদিনের মতো সোমবার সন্ধ্যা থেকে এলাকার পাড়ায় পড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন রেজাউল করিম। রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ রেজাউল করিমকে এলাকার লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, ছরা গুলির অনেক স্প্রিন্টার তার দুই উরুর পেছনে এবং পায়ের বিভিন্ন অংশে  বিদ্ধ হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস এ বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ঘটনার ক্লু বের করার চেষ্টা চলছে।

এর আগে গত শুক্রবার ঝিলংজা ইউনিয়নে বিসিক ও লিংকরোড় এলাকার মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার কুদরত উল্লাহ সিকদার ও তার বড় ভাই জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার কর্মী-সমর্থক নিয়ে অফিসে আলোচনা করার সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। চিকিৎসাধীন থাকার দুদিনের মাথায় মারা যান জহিরুল ইসলাম। তাকে সোমবার বিকেল ৫টার দিকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com