মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মের খুলশী‌তে প্রতিপ‌ক্ষের ছু‌রিকাঘা‌তে নিহত ১

চট্রগ্রাম ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বার পঠিত

চট্টগ্রামের আমবাগান নামক স্থা‌নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হানিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন হানিফের ভাই মো. অনিক (২৪)।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে খুলশী থানার আমবাগান তরুণ সংঘ মাঠে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ ওই এলাকার মাসুদ কলোনির আমবাগান এলাকার মো. আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহতের বন্ধু মামুন বলেন, বিকেলে আমরা মাঠে খেলতে যাই। এসময় আমিরের তিন ছেলে সোহেল ভাণ্ডারী, সোহাগ, হাসান এবং নুর ইসলাম নামে একজন এসে হানিফের ওপর হামলা করে। তাদের ছুরিকাঘাত মারা যান হানিফ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বিকেলে খুলশী এলাকা থেকে দুই যুবককে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com