শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিখোঁজের দু’দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বা‌গেরহাট সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫৮১ বার পঠিত

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দু’দিন পরে মেহেদী হাসান শেখ (২৫) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলার চর টেংরাখালী এলাকার কাওছার শেখের কলাবাগান থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের হাত বাঁধা ও গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর আগে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে টেংরাখালী বাজারের দোকান থেকে বের হয়ে আর ফেরেনি তিনি।

নিহত মেহেদী চর টেংরাখালী এলাকার মনিরুজ্জামান শেখের একমাত্র ছেলে। টেংরাখালী বাজারে মোবাইল রিচার্জ, কম্পিউটারসহ ইলেকট্রনিকস সামগ্রীর দোকান ছিল তার।

মেহেদীর প্রতিবেশী জামাল শেখ বলেন, মেহেদীর দোকানের পাশে আমার দোকান রয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা এক রকম পাগলপ্রায় হয়ে পড়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করছি, হত্যা করে মরদেহ এখানে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com