মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় তিনবার জেলে গে‌লেন ইসরাইলি তরুণী

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৭৫৫ বার পঠিত

সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোর অপরা‌ধে শাহার পিরেটস নামে এক ইসরায়েলি তরুণীকে তিনবার জেল খাটতে হয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। শাহার এ নীতি অমান্য করেছিলেন।

তবে অনেক ইসরায়েলি রয়েছেন যারা শারীরিক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না দেওয়ার যে কারণ দেখিয়েছেন, সেটা সচরাচর অন্যরা দেখাতে যান না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে শাহার বলেন, গাজা এবং পশ্চিম তীরে লাখ লাখ মানুষের ওপর অত্যাচার চালায় সেনাবাহিনী। কেউ কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারে তবে এতে আমার কিছু আসে যায় না। ইসরায়েলি দখলদারিত্ব আমার পছন্দ না।

সম্প্রতি ইসরায়েলের সামরিক কারাগারে ১৮ দিন কাটিয়ে এসেছেন শাহার। বিবিসিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে বের হওয়ার পর তার বাবা-মা তাকে আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছেন। শাহারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com