বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌তের দি‌ল্লি‌তে শব্দবা‌জি নি‌ষিদ্ধ

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬৩৭ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লিতে আগামী ১ জানুয়ারি পর্যন্ত গ্রিনবাজিসহ সব ধরনের শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছ। দূষণ রোধ ও নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতেই এ বিশেষ পদক্ষেপ নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।শুক্রবার (২৯ অক্টোবর) বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালত বলেছেন, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে শব্দবাজি বিক্রি, তৈরি ও ব্যবহার রুখতে সব ধরনের নির্দেশ মানতে হবে। নিয়মের অন্যথা হলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার, এসপি ও পুলিশ কর্তাদের ব্যক্তিগতভাবে দায় নিতে হবে।

আদালত আরও জানান, আদালতের নির্দেশ কেউ ভঙ্গ করতে পারবে না। উৎসব উদযাপনের নাম করে আইন ভাঙা যাবে না। তবে সব ধরনের বাজি নিষিদ্ধ নয়। শুধুমাত্র উৎসবের সময় গ্রিন বাজি চলতে পারে।

দিল্লিই নয়, ওড়িশাতেও কোভিড-১৯ এর জেরে সব ধরনের বাজি নিষিদ্ধ করা হয়েছে। এদিকে শব্দবাজি নিষিদ্ধ করা সত্ত্বেও গ্রিন বাজির নাম করে নানা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আদালত বেরিয়াম, লিথিয়াম, অ্যান্টিমনি, পারদের ব্যবহার এবং একইসঙ্গে অধিক শব্দের জোরালো বাজি নিষিদ্ধ করেছেন। নিয়মভঙ্গকে বলেছেন ‘দুর্ভাগ্যজনক’।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com