মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌ফেসবুক আস‌ছে নতুন নাম নি‌য়ে Meta

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩০২ বার পঠিত

ফেসবুক কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে মেটা। ত‌বে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ও এই অ্যাপগুলোর আগের নামই থাকবে।

অ্যাপগুলোর প্যারেন্ট কোম্পানি হবে মেটা। বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ভার্চুয়াল এক অনুষ্ঠানে নাম পরিবর্তনের এই ঘোষণা দেন। জাকারবার্গ জানান, ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন অ্যাপস ও প্রযুক্তিগুলো এখন থেকে নতুন কোম্পানি মেটা-র অধীনে পরিচালিত হবে। এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে। তিনি বলেন, আমাদের বিশ্বাস, ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে যাবে।

মেটাভার্স হচ্ছে এমন একটি ভার্চুয়াল স্পেস, যেখানে লোকজন পৃথক ডিভাইস ব্যবহার করে ভার্চুয়াল এক জগতে চলাফেলা, যোগাযোগ ও কাজ করতে পারবেন।

ইতোপূর্বে সংবাদমাধ্যম দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, মেটাভার্সকে আপনারা এভাবে ভাবতে পারেন, এটি ইন্টারনেটের এমন একটি জগত, যেখানে আপনি সবকিছু মনিটরে দেখছেন এমন নয় বরং আপনি তার ভেতরেই রয়েছেন। বৃহস্পতিবার ফেসবুকের প্যারেন্ট কোম্পানির নতুন নামকরণের ঘোষণা দেওয়ার সময়ও এই মেটাভার্সের ওপর জোর দেন জাকারবার্গ।

সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর নাম বদল অস্বাভাবিক কিছু নয়। সেবা বিস্তৃত করতে গিয়ে অনেক কোম্পানিই তাদের নাম বদল করে থাকেন। ২০১৫ সালে গুগল অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন বাণিজ্য তদারকির পাশাপাশি গুগলের অন্যান্য উদ্যোগও তদারকি করতে এই কোম্পানি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com