মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাটু‌রিয়ায় ফে‌রি কাত হ‌য়ে কাভার্ডভ‌্যান ও মোটরসাই‌কেল পা‌নি‌তে- আস‌ছে প্রত‌্যয়

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার পঠিত

মানিকগঞ্জের পাটুরিয়ায় ট্রাকসহ ‘আমানত শাহ’ নামে একটি  ফেরি কাত হয়ে হেলে পড়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

হে‌লেপড়া ফে‌রি‌কে উদ্ধারকা কর‌তে ‘প্রত্যয়’ না‌মের এক‌টি জাহাজ নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। জাহাজটি মুন্সিগঞ্জের লৌহজং হয়ে পদ্মা সেতু অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবে। এক্ষেত্রে সেতুর নিরাপত্তা ও নির্বিঘ্নে জাহাজটি অতিক্রমের জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা  জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি হেলে পড়ে।

ব্যালেন্স ট্যাংক পূর্ণ না থাকায় নদীতে হেলে পড়ে ফেরিটি। এতে ফেরিতে থাকা ১৪টি কাভার্ডভ্যান, ১০-১২টি মোটরসাইকেল পানিতে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমণি এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্ঘটনার সময় পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নৌ পুলিশের একটি টিম অবস্থান করছিল। ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বর্তমানে পাঁচজন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিয়ে‌ছে। এ পর্যন্ত কোন হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com