মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চুয়াডাঙ্গায় ‌বি‌য়ে বা‌ড়ি‌তে মাংস বে‌শি খাওয়া‌ নি‌য়ে সংঘর্ষ- নবুবধু‌কে তালাক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪০১ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জে বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে নববধূকে তালাক দিয়েছেন বর। রোববার (২৪ অক্টোবর) বিয়ের রাতেই দুপক্ষের সমঝোতার ভিত্তিতে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

এর আগে রোববার সন্ধ্যায় বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বরপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করে কনেপক্ষের লোকজন।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান জানান, ২০১৯ সালে দশমী পাড়ার রহিম আলীর সৌদিপ্রবাসী ছেলে সবুজ আলীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমি বাবার বাড়িতেই থাকতেন।

এদিকে, সবুজ আলী ১৫ দিন আগে দেশে ফেরেন। রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে তুলে আনতে যায় বরপক্ষ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার দিকে বরপক্ষের লোকজনকে খেতে দেওয়া হয়। বর সবুজ আলীর সঙ্গে খেতে বসেন তার বন্ধুসহ আত্মীয়-স্বজনরা।

খাওয়া শেষ হওয়ার আগ মুহূর্তে বরপক্ষের লোকজন মাংস চাইলে কনেপক্ষের লোকজন দিতে অস্বীকৃতি জানালে উভয়পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে কনেপক্ষের লোকজন বরপক্ষের তিনজনকে লাঠি দিয়ে মারপিট করে। এতে তারা গুরুতর আহত হন।

কনের বাবা নজরুল ইসলাম বলেন, ‘ভাত না খেয়ে দফায় দফায় শুধু মাংস চাচ্ছিলেন বরপক্ষের লোকজন। এ নিয়ে দুপক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি বেধে যায়। পরে রাতেই দুপক্ষের সমঝোতার ভিত্তিতে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com