সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌নোয়াখালী বেগমগ‌ঞ্জে পূজাম‌ন্ডফে হামলার ঘটনায় আরও তিনজন গ্রেফতার

‌বেগমগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩০৮ বার পঠিত

নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনীতে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মফিজ উল্যাহর ছেলে আনোয়ারুল ইসলাম (২৯), আলীপুরের মৃত আবুল খায়েরের ছেলে আবু তালেব (৪৭) ও হাজীপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে মো. ফরহাদ (২৭)।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে তাদেরকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ নিয়ে বেগমগঞ্জে হামলার ঘটনায় ১২৬ জনকে আটক করা হয়। গত ১৫ অক্টোবর হামলার ঘটনায় বেগমগঞ্জ থানায় ১০টি মামলা দায়ের করা হয়। ওসি বলেন, ‘শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com