মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌টেকনা‌ফের চাকমা প‌ল্লি‌তে দুইপ‌ক্ষের সংঘর্ষ‌ে আহত ৮

‌টেকনাফ সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

ট্নো‌ফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমা পল্লিতে রোববার (২৪ অক্টোবর) বিকেলে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

আহতরা হলেন- কাটাখালীর জ্যোতি চাকমার ছেলে বলি চাকমা (৩৫), আপোষ চাকমা (২৪) ও মেয়ে বিকি চাকমা, জোদিল চাকমার ছেলে বোবল চাকমা (২৭), কাজল চাকমার ছেলে মংবুচিল চাকমা (৩০) কালুর ছেলে মো. সেলিম (২৮), আবদুল মজিদের ছেলে মানিক (২০) ও আব্দুল শুক্কুরের ছেলে রশিদ আমিন (১৯)। আহতদের উদ্ধার করে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনার সূত্রপাত নিয়ে দুপক্ষের ভিন্ন ভিন্ন বক্তব‌্য পাওয়া গে‌ছে । এক পক্ষ বলছে, ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যপক্ষের দাবি, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব।

জ্যোতি চাকমা জানান, চাকমা মেয়েদেরকে ইভটিজিং করার জের ধরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।
চাকমা পল্লীতে সংঘর্ষের খবরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাকিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, ‘চাকমা পল্লিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com