বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইকবা‌লের দেওয়া ত‌থ্যে পূজামন্ড‌ফের গদা উদ্ধার ক‌রে পু‌লিশ

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

কুমিল্লা নানুয়া দিঘিরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় জ‌ড়িত প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে অভিযান চালিয়ে তার দেওয়া তথ্যে মণ্ডপ থেকে নিয়ে যাওয়া হনুমানের হাতের গদাটি উদ্ধার করা হয়। রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ইকবালকে সঙ্গে নিয়ে নগরের দারোগাবাড়ি মাজার সংলগ্ন জঙ্গল থেকে গদাটি উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ নাগ‌রিক খবর‌কে বিষয়‌টি নিশ্চিত করেছেন।

তি‌নি জানান, জিঙ্গাসাবা‌দে ইকবালের দেওয়া তথ্যে পুলিশ তাকে নিয়ে অভিযানে যায়।দারোগাবাড়ি মাজার সংলগ্ন এলাকার একটি জঙ্গল থেকে গদাটি উদ্ধার করা হয়।

এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়াদিঘী পশ্চিমপাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ি মাজারের সড়কে ঢুকে পড়ে। এর প্রায় এক ঘণ্টা আগে তাকে মসজিদ থেকে একটি কোরআন নিয়ে বের হতে দেখা যায়।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবালসহ চারজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির শেষে আদালত তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২২ অক্টোবর দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন রাখার কথা স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com