সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি:বাড়ীয়ার সুলতানপু‌রে গাঁজা সেবন নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

ব্রাক্ষণবা‌ড়িয়ার সুলতানপু‌রে গাঁজা সেবন নিয়ে বাকবিতণ্ডার জের ধ‌রে শেখ আকাশ (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সুলতানপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ সুলতানপুর গ্রামের শেখবাড়ির উত্তরপাড়ার হুমায়ুনের ছেলে। তিনি চিনাইর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সুলতানপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি স্কুলের সামনে আকাশ গাঁজা সেবন করার বিষয় নি‌য়ে উত্তরপাড়ার রিফাতের সা‌থে বাকবিতণ্ডা হয়। একপর্যা‌য়ে বিষয়টি মীমাংসা করে স্থানীয় লোকজন তাদের বাড়ি ফিরে যেতে বলেন।

একই দিন বিকেলে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আকাশ বন্ধুদের নিয়ে খেলা দেখতে যান। খেলা শেষে মধ্যপাড়া এলাকায় আড্ডা দেওয়ার সময় রিফাত ও তার সহযোগীরা আকাশের ওপর অতর্কিতভাবে হামলা করে। এসময় আকাশের বুকে ও মাথায় ছুরিকাঘাত করেন রিফাত। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আকাশকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন, ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭)। তাদের বাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, আকাশের মাথা-বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যু হয় হাসপাতালে নিয়ে আসার আগেই।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আসা‌মি‌দের গ্রেফতা‌রে পু‌লিশ মা‌ঠে র‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com