বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌তে কারা‌ভোগ শে‌ষে তাব‌লিগ জামায়া‌তের ১৪ বাংলা‌দেশী দে‌শে আসল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩২৮ বার পঠিত
তাবলীগ জামা‌য়েতের সদস‌্যরা

লকডাউনের কারণে ভারতের দিল্লিতে আটকেপড়া ২৫৫ তাবলিগ জামাত সদস্যের মধ্যে ১৪ বাংলাদেশি টানা চার মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার (৭ আগস্ট) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।

ফেরত আসা তাবলিগ জামাতের সদস্যরা হলেন- সাদ সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, আলামিন, ফজলুল হক, আকিব হাসান মাহমুদ, ফেরদৌস আল মাহমুদ, হাফিজুর রহমান, মহিউদ্দিন, নুর মোহাম্মদ সোহান, আমিনুর ইসলাম, মাহবুবর রহমান, শেয়াব, আরিফুল ইসলাম ও রওশন আহসান মহিন। এদের বাড়ি ঢাকাসহ আশেপাশের এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহাসিন কবির জানান, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে তাদের প্রশাসনিক নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হয়। যশোরের ঝিকরগাছা গাজির দরগায় ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তারা বাড়ি ফিরে যাবেন।

জানা যায়, গত মার্চ মাসে তারা পাসপোর্টের মাধ্যমে ভারতে যান। গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের একটি ধর্মীয় সমাবেশ শুরু হয়। করোনা সংক্রমণ ঠেকাতে ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরুর সময়ও সেখানে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিল। নিজামুদ্দিন মারকাজে অবস্থানরতদের অনেকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর মাওলানা সাদসহ তাবলিগ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে মামলাও হয়।

ভিসার নিয়ম লঙ্ঘন করায় বাংলাদেশিসহ তাবলিগ জামাতের বিপুল সংখ্যক সদস্যকে আটক করে কারাগারে পাঠায় ভারতীয় পুলিশ। বাংলাদেশি এসব নাগরিকের বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ জামাতে যোগ দিয়ে ভিসাশর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং সরকারের বিধিভঙ্গ করার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com