সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌মোবাইল ফোন কি‌নে না দেওয়ায় ক‌লেজছাত্রীর আত্মহত‌্যা

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৭০১ বার পঠিত
প্রতিকী ছ‌বি

নোয়াখালী সদ‌রের সুদারামপু‌রে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অ‌ভিমা‌নে তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

সে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ে ও সোনাপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। সোমবার (১১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কলেজছাত্রী তাছলিমা আক্তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দিতে বায়না ধরে। তার বাবা কয়েকদিন পরে কিনে দিবে বললে তাছলিমা বাবার সঙ্গে ঝগড়া করে। পরে ওইদিন রাত সাড়ে ৮টায় সে নিজ ঘরে বিষপান করে। পরে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শে‌ষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com