রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ১৭ লাখ টাকা ‌ছিনতাই‌ : ‌ডি‌বির অ‌ভিযা‌নে ছিনতাইকারী শিমুল গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬০৪ বার পঠিত

কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা (‌ডি‌বি) পু‌লি‌শের এলআই‌সি ‌টিমের অ‌ভিযানে রাজধানী ঢাকা থে‌কে শিমুল হো‌সেন না‌মে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। শনিবার ৯ অক্টোবর রাত সা‌ড়ে ১১টার সময় রাজধানীর সবুজবাগ থানার আহম্মদবাগ এলাকার এক‌টি ভাড়া বাসা থে‌কে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শিমুল হোসেন মাগুরা সদর উপ‌জেলার রাঘব‌দে গ্রা‌মের জঈন উদ্দি‌নের ছে‌লে।

কুমিল্লা ডি‌বির এলআই‌সি টি‌মের এসআই পরিমল চন্দ্র দাস পি‌পিএম জানান, গত ১৬ আগস্ট দুপুরে সদর দ‌ক্ষিণ উপ‌জেলার সুয়াগাজী হা‌কিম সিএন‌জি পাম্পের ম‌্যা‌নেজার ১৬ লাখ ৮৫ হাজার টাকা যমুনা ব‌্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের সোয়াগাজী ফুট ওভার ব্রিজের কা‌ছে প্রাইভেটকারযো‌গে ছিনতাইকারীরা চলন্ত মোটরসাই‌কে‌ল আরোহী ম‌্যা‌নেজারের হা‌তে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

উক্ত ছ্তিাই‌য়ের এ ঘটনায় সদর দ‌ক্ষিণ ম‌ডেল থানায় মামলা দা‌য়ের করা হয়। পরবর্তীতে পু‌লিশ সুপার ফারুক আহ‌মে‌দের নি‌র্দে‌শে গোয়েন্দা পু‌লিশ মামলাটি তদ‌ন্ত করে ছিনতাইকারী শিমুল হো‌সেনকে গ্রেফতার পুর্বক তার হেফাজত থে‌কে ছিনতাইকৃত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, জিঙ্গাসাবা‌দে আসা‌মি শিমুল ছিনতাইকৃত টাকা দি‌য়ে ঘর নির্মাণ ও জ‌মি বন্দক রা‌খার কথা স্বীকার ক‌রে। তার বিরু‌দ্ধে হত‌্যাসহ একা‌ধিক ছিনতাই‌য়ের মামলা র‌য়ে‌ছে। এর পু‌র্বে গ্রেফতার আসা‌মি নিমসার বাজারে বিকা‌শের টাকা ছিনতাই‌য়ে জ‌ড়িত থাকার কথাও স্বীকার ক‌রেন। ধৃত আসা‌মি‌কে আদালতের মাধ‌্যমে কারাগা‌রে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com