সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ট্রা‌কে অ‌ভিনব পদ্ধ‌তিতে ইয়াবা পাচারকা‌লে গ্রেফতার ৩

চট্রগ্রাম ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার পঠিত

একটি ট্রেইলার ট্রাকের উপর আরেকটি একটি ডাম্প ট্রাক। যে কেউ দেখলে মনে করবেন, ট্রাকটি নষ্ট হওয়ায় আরেকটি ট্রেইলার ট্রাকে করে অন্যত্র নেয়া হচ্ছে। কিন্তু না, এভাবেই অভিনব পন্থায় তারা ইয়াবা অন্যত্র বহন করছিলো। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। ধরা পড়লেন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের কাছে। উদ্ধার করা হয় ১৩ হাজার পিস ইয়াবা।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে সাতকানিয়া থানার তেমুহনা এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. জসীম উদ্দিন, মো. শাহাদাত হোসেন রিকু এবং মো. রিয়াদ হোসেন।

থানা সূত্রে আরো জানানো হয়, গ্রেফতারকৃতরা মিনি ডাম্প ট্রাকটিকে নষ্ট সাজিয়ে সেটির ব্যাকডালার মধ্যে ইয়াবা লুকিয়ে ট্রেইলার ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো। কিন্তু থানা-পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দের পাশাপাশি তাদের গ্রেফতার করে।

সাতকানিয়া থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com