মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আফগা‌নিস্তা‌ন মস‌জি‌দে জুমার সময় বি‌স্ফোর‌ণে নিহত ৫০

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৭৮ বার পঠিত

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন।

হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন।।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেছেন, সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। অনেক মুসল্লি হতাহত হয়েছেন। তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।

অন্য সূত্র বলছে, বিস্ফোরণে নিহতের সংখ্যা একশ’র বেশি এবং আহতের সংখ্যা দুই শতাধিক। মসজিদটিতে সাধারণত শিয়া মুসলমানেরা নামাজ পড়তেন।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তিও। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি। খবর : পার্সটুডের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com