মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চিকিৎসাবিজ্ঞানে দুই মার্কিন বিজ্ঞানীর নোবেল জয়

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের নোবেল জয়ীদের কৃতিত্বের স্বীকৃতি। শারীরবিদ্যা ও ওষুধ গবেষণার ক্ষেত্রে বিরল কৃতিত্বের জন্য এ বছরে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপৌতিয়ান।

এই দুই আমেরিকান বিজ্ঞানীকে এবার যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান (Thomas Perlmann) সোমবার মেডিসিনে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করেন। বলা হয়, তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার স্টকহোমে কারোলিনসকা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা করে। ডেভিড জুলিয়াস আমাদের ত্বকে যেসব নার্ভ আছে তারা তাপের ক্ষেত্রে কী রকম ভাবে রেসপন্স করে সেটা দেখিয়েছেন। আর আর্ডেম পাতাপৌতিয়ানও এই ত্বকের নার্ভ চাপের ক্ষেত্রে কীরকম আচরণ করে সেটা দেখিয়েছেন। তাঁদের এই যৌথ কাজ আগামি দিনে চিকিৎসাবিদ্যাকে অনেকটাই এগিয়ে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।-জি নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com