সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লক্ষীপু‌রে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

লক্ষীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার পঠিত

লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মহিন নামে এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে। তিনি উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

রাতে বাদীর আইনজীবী ইফতেখার মাহমুদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটি ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলা কুতুবী আমলে নিয়েছেন। এ মামলা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী দীর্ঘদিন ধরে মহিনের কাছে প্রাইভেট পড়তো। একপর্যায়ে তিনি ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ওই ছাত্রী তাতে রাজি না হয়নি। বিষয়টি সে তার বাবা-মায়ের কাছে নালিশ করে। এতে অভিভাবকরা মহিনের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়।

এতে আরও বলা হয়, গত ১২ সেপ্টেম্বর বাবা-মায়ের অনুপস্থিতে ছাত্রী ঘরে একা ছিল। এ সুযোগে মহিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীর ছুটে আসলে মহিন পালিয়ে যায়। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মহিনের বাবা খোকন মামলা করতে নিষেধ করে।

মামলার বাদী ভুক্তভোগী ছাত্রীর বাবা জাগো নিউজকে বলেন, ‘ঘটনার পর থেকে লোকলজ্জায় আমাদের পরিবারের কেউ ঘর থেকে বের হতে পারছি না। আমার মেয়েও একঘরে হয়ে পড়েছে। প্রথমে বিয়ের আশ্বাস দিলেও এখন তারা স্থানীয় প্রভাবশালীদের দিয়ে অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com