সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চা‌ন্দিনায় ঘ‌রের বেড়া কে‌টে মাদরাসা ছাত্রী‌কে হত‌্যা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩২২ বার পঠিত

কুমিল্লা চান্দিনায় সালমা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীকে ঘরের বেড়া কেটে বের করে নিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তুপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত সালমা আক্তার একই এলাকার সোলাইমান ব্যাপারীর মেয়ে। সে গোল্লাই দারুল উলম ইসলামীয়া মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত ছাত্রীর বাবা সোলাইমান ব্যাপারী অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের ছেলে শাহ কামাল, শাহ জালাল ও ভাতিজি জামাই ওযায়েরের সঙ্গে জমির টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। একটি জমি কিনে ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে প্রাথমিকভাবে ১০ হাজার টাকায় জমি বায়না করে তারা। কিন্তু পরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ওই ১০ হাজার টাকাও ফেরত নিয়ে নেয় এবং বলে কোনো টাকাই দেবে না।

তিনি আরও জানান, বিষয়টি মীমাংসা করার জন্য গ্রাম্য মাতবরদের জানালেও তারা কোনো উদ্যোগ নেননি। পরে ভাতিজি জামাই ও ভাইয়ের ছেলেদের টাকা দিতে বললে তারা তার স্ত্রীর ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার (১ অক্টোবর) হামলার ভয়ে তিনি বাড়ির বাইরে ছিলেন। রাতে তার মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে তারা সালমা আক্তারকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে  পাঠানো হয়ে‌ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ তদন্ত চা‌লি‌য়ে যা‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com