মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুক্তরা‌ষ্ট্রে মাঝ আকা‌শে প্লেন-হে‌লিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬৫৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরিজোনা অঙ্গরাজ্যে মাঝ আকাশে একটি হেলিকপ্টার এবং প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছে। চান্ডলার দমকল বিভাগের মুখপাত্র কেইথ ওয়েলচ এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সিএনএন।

দুর্ঘটনা কবলিত ওই প্লেন এবং হেলিকপ্টার উভয়ই ফ্লাইট স্কুলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছেন চান্ডলার পুলিশের মুখপাত্র সার্জেন্ট জেসন ম্যাকক্লিমান্স।

তিনি সিএনএন-কে জানান, দুর্ঘটনার পর ওই প্লেনটি নিরাপদেই চান্ডলার বিমানবন্দরে অবতরণ করেছে। তবে হেলিকপ্টারের দুই আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকবলিত ওই কপ্টারটি কোয়ান্টাম হেলিকপ্টারের আওতাধীন ছিল। অপরদিকে প্লেনটি পরিচালনার দায়িত্বে ছিল ফ্লাইট অপারেশন্স অ্যাকাডেমি।

কেইথ ওয়েলচ সিএনএন-কে জানিয়েছেন, তার অফিসে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফোনকল আসে। এরপরেই তারা দেখতে পান একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং মাঠের মধ্যে এতে আগুন ধরে গেছে। দুর্ঘটনায় ওই কপ্টারের দুই যাত্রী নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রবিনসন আর২২ হেলিকপ্টার এবং পিপার পিএ২৮-১৮১ প্লেনটির মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। সুত্র:সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com