সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আখাউড়ায় ডি‌বি প‌রিচ‌য়ে ছ্তিাই গ্রেফতার ২

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৮২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ও আল আমিন (২৩) নামে দুই যুবককে প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাইদুল ইসলাম পাপ্পু আখাউড়া পৌর এলাকার রাধানগরের আরিফ মিয়ার ছেলে, আল আমিন শান্তিনগর এলাকার আরু মিয়ার ছেলে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো আখাউড়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে আখাউড়া কেল্লা শহীদের মাজার থেকে উপজেলার ঘাঘুটিয়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় প্রাইভেটকার যোগে এসে দুইজন নিজেদের ডিবির সদস্য পরিচয়ে তার মোবাইল ছিনতাই করেন। তাৎক্ষনিক আখাউড়া থানা এলাকার টহল পুলিশকে দে‌খে ঘটনাটি জানান জা‌হিদুল।

এ সময় পুলিশ আশপাশের অন্য টহল পুলিশকে ঘটনার বিস্তারিত জানিয়ে সতর্ক করেন। পরে ছিনতাইয়ের আধা ঘণ্টার ভেতরে সাড়ে ৩টার দিকে পুলিশ পৌর এলাকার তারাগন ব্রিজের উপর থেকে প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জাহিদুল ইসলামের মোবাইল ফোন ছাড়া আরও পাঁচটি মোবাইল উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com