রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভাসানচর রো‌হিঙ্গা ক‌্যাম্প থে‌কে পালা‌নোর সময় ২৪ জন আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

ভাসানচর রো‌হিঙ্গা ক‌্যাম্প থেকে পালানোর চেষ্টাকালে গভীর জঙ্গল থেকে ২৪ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর বিসিজি স্টেশনের ১০ কিলোমিটার দক্ষিণের গভীর জঙ্গল থেকে তাদের আটক করা হয়।পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে কিছু রোহিঙ্গা পালানোর উদ্দেশে ওই স্থানে জড়ো হওয়ার সংবাদের ভিত্তিতে এপিবিএন ও কোস্ট গার্ডের সিভিল টিম সেখানে অভিযান চালায়। বৃহস্পতিবার গভীর রাতে নৌকাযোগে তাদের চট্টগ্রাম রওয়ানা দেওয়ার কথা ছিল।

আটক রোহিঙ্গারা হচ্ছেন ২৮ নম্বর ক্লাস্টারের জে ৫-৬ নম্বর কক্ষের রবি উল্লাহর ছেলে এহেসান উল্লাহ (২২), তার স্ত্রী কিসমতারা (২১), মেয়ে সুমাইয়া (৫), আকিফা আক্তার (৩), ছেলে মো. রাসেদ উল্যাহ (১০ মাস), ৮ নম্বর ক্লাস্টারের এম-৯ কক্ষের মনিরের স্ত্রী সেনোয়ারা (২৫), তার মেয়ে রিয়া মনি (৪), সিপা মনি (২), ৫০ নম্বর ক্লাস্টারের সি-৬ কক্ষের নুর আলমের ছেলে নুরুল আজিম (২৩), তার স্ত্রী সৈকত আরা (১৮), ছেলে নুরুল হাকিম (১০), ২৩ নম্বর ক্লাস্টারের সি ১১-১২ নম্বর কক্ষের আবদুল হাসিমের ছেলে মো. ইব্রাহিম (৩১), তার স্ত্রী জামালিদা (২৬), ছেলে আবদুল কাদের (৮), মেয়ে আল মরিজা (৭), নুর কায়িদা (৫), ফাতেমা (১০ মাস), ৬০ নম্বর ক্লাস্টারের এফ-১১ নম্বর কক্ষের মৃত নুর আহমেদের ছেলে মো. আলী (১৯), ২৪ নম্বর ক্লাস্টারের কে ৩-৫ নম্বর কক্ষের মৃত রহমত উল্লাহর ছেলে সেফায়েত উল্লাহ (২৮), তার মেয়ে নয়ন (১২), জান্নাতুল ফেরদাউস (৮), সুমাইয়া (৫) হাসিনা (২)।

আটকের পর তাদের ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com