মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বেনা‌পো‌লে বাংলাদেশি ৪ পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পঠিত

বাংলাদেশি চারটি পাসপোর্টসহ আজগর আলী নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের ২৪ পরগনার খিদিরপুর ফেন্সি মার্কেট এলাকার বাসিন্দা।

বেনাপোল এনএসআইয়ের উপ-পরিচালক ফরহাদ হোসেন বলেন, সন্দেহবশত আজগর আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাংলাদেশি চারটি পাসপোর্ট আছে বলে জানান। পাসপোর্টগুলো তাকে বেনাপোল এলাকার রাসেল নামের এক যুবক দিয়েছেন।

আটক আজগর আলী বলেন, পাসপোর্টগুলো দিয়ে ভারতে নিয়ে কুরিয়ার করার জন্য বলেছেন ওই যুবক। কুরিয়ার খরচ ও ব্যাঙ্গালুরুর ঠিকানা ধরিয়ে দেন আমাকে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, একজনের পাসপোর্ট অন্যজন বহন করা অপরাধ। আর ভারতীয় নাগরিক সেটি বহন করে নিয়ে যাচ্ছেন।

আজগর হোসেন নামে ওই নাগরিককে বেনাপোল থানায় পাসপোর্টসহ হস্তান্তর করা হবে ব‌লে জানান তি‌নি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com