সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে বি‌দেশী পিস্তল-গু‌লি ও বিপুল প‌রিমান মাদকদ্রব‌্যসহ গ্রেফতার ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২২ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২  এর পৃথক দু‌টি অ‌ভিযা‌নে সদর চান্দপুর থে‌কে বি‌দেশী পিস্তল,দেশীয় অস্ত্র,বি‌ভিন্ন মাদকদ্রব‌্য ও বাখরাবাদ এলাকা থে‌কে ফেন‌সি‌ডিলসহ দুজন‌কে গ্রেফতার করা হয়।

র‌্যাব সুত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার ২৭ সেপ্টেম্বর গভীর রাতে কুমিল্লা কোতয়ালি থানাধীন চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অ‌ভিযা‌নে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ,২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কার্ফ সিরাপ ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ব্যবসায়ী ডুমুরিয়া চান্দপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম সুমন (৩৯) কে গ্রেফতার করা হয়।

আসা‌মির স্বীকা‌রক্তি‌তে র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন নাগ‌রিক খবর‌কে জানান বিগত দুই-তিন বছর পূর্বে গ্রেফতারকৃত আসা‌মি সুম‌ন প্রতিবেশীদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়, যা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।

উক্ত ঘটনার পর থেকেই সুমন অনুধাবন করে যে, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয় যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রু‌ফের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করে আস‌ছে।

পৃথক এক‌টি অভ‌িযা‌নে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর কুমিল্লা কোতয়ালি থানধীন বাখরাবাদ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিল ও ৫২০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালি থানা এলাকার গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসান (২৩)। ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com