বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

সাতক্ষীরা সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি পার্থ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, ‘মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার সন্ধ্যার দিকে ভারতে পালানোর প্রস্তুতিকালে কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘আসামিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত ছাত্রীর বাবা শান্তি দাস বাদী হয়ে ডায়াগনস্টিক কর্মচারী পার্থ মণ্ডলকে আসামি করে দেবহাটা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ১১/২১।

এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত পার্থ মণ্ডলকে গ্রেফতারে দেবহাটাসহ সাতক্ষীরা শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআই-এর একাধিক টিম।

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই স্কুলছাত্রী। রাতে বাড়ি ফেরেনি সে। পরদিন ২৪ সেপ্টেম্বর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির সবজি ক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহের পাশেই পড়ে থাকা ভুক্তভোগীর বই-খাতা, জুতা ও একটি মোবাইল আলামত হিসেবে জব্দ করা হয়। ওই মোবাইলে দেখা গেছে, নিখোঁজের আগমুহূর্তে আসামি পার্থ মণ্ডল ভুক্তভোগী স্কুলছাত্রীকে এসএমএস করে পরিত্যক্ত ওই বাড়িতে দেখা করতে বলেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com