বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চলন্ত ট্রেনে খুন-‌ছিনতাই‌য়ের ঘটনায় মামলা,আটক ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮১ বার পঠিত

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুইজনের খুনের ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ জিআরপি থানায় অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম পরে জানানো হবে বলেও জানান তিনি।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে গফরগাঁও স্টেশনে কয়েকজন ছিনতাইকারী ওঠে। এসময় ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ডাকাতরা প্রথমে দুজনকে ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়া নামে আরেকজনকে ছুরিকাঘাত করা হয়। পরে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই কেওয়াটখালী ওভারব্রিজের কাছে মোবাইল ও নগদ টাকা পয়সা নিয়ে ছিনতাইকারীরা নেমে পড়ে। ট্রেনটি জামালপুর পৌঁছালে তিনজনকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন-নাহিদ মিয়া (৪০)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মিতালী বাজার এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে। ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। সাগর মিয়া (২৫) একই জেলার পৌর শহরের বাগেরহাটা এলাকার মো. হাজারুল মিয়ার ছেলে। তিনি ঢাকায় রিকশা চালাতেন। আহত রুবেল মিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার মাঝপাড়া এলাকার বাসিন্দা।

জামালপুর জিআরপির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এ ঘটনায় আহত রুবেল মিয়াকে জামালপুর সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com