মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অ এর অবস্থা—— মাসুদা তোফা

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৭ বার পঠিত

অ এর অবস্থা—— মাসুদা তোফা

অভাব অশান্তি বাড়ায়
অসুস্থ শরীর মন হারায়
অন্যায় পাপ বাড়ায়
অপকর্ম দুঃখ বাড়ায়
অলস অবোধরা নিজেকে হারায়
অধীন অধীর হয় অন্যায় চাপে
অতি অতির গতি নাই
অতীত স্মৃতি ভুলে যেতে নাই
অযথা অসম্মান করতে নাই
অসহ্য হলেও অহিংস থেকো
অহংকার অকালে অনটন পতন আনে
অকারণে অশ্লীল শব্দোচ্চারণ করো না
অহেতুক অনমনীয় হয়ো না
অনধিকার চর্চা করতে যাবে না
অযাচিত অশোভন অসুন্দর
অবান্তর বাক্যবাণে আহত করো না
অভদ্র অশালীন অরুচিকর
আচরণে বিরত থাকি
অযথা অবাধ বিচরণ অশোভন হয়
অজ্ঞান অশিক্ষিতদের জ্ঞান দাও সবে
অসুর দলের অপরাধের সাথী হবে না
অর্থ অপরাধ অনাসৃষ্টি বাড়ায়
অমানবিক নিষ্ঠুর আচরণ হীনদের কাজ
অনাথ অক্ষমের পাশে দাঁড়াও
অভিযোগ অচিরেই খন্ডন করে নাও
অযোগ্য মানুষের অযথা অন্তর্দাহ হয়
অকপটে সত্য বলো অসত্য এড়িয়ে চলো
অপশক্তিকে দূরে পাঠাও শক্তি অর্জন করো
অমঙ্গল অকল্যাণ কামনা কখনো ভালো নয়
অচিরেই অসত্য ডুবে মরুক
অসত্য নয় সত্য সকল অপশক্তি রোধ করুক।
অনন্য, অসাধারণ, অভূতপূর্ব কাজে
অবিলম্বে লেগে পড়ি সবে
অকল্যাণ অশান্তি দূর হউক তবে।

মাসুদা তোফা
সহ‌যোগী অধ‌্যাপক

কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

২৫.৯.২১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com