সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বু‌ড়িচং‌য়ে আগু‌নে পু‌ড়ে ক‌লেজ ছা‌ত্রের মৃত‌্যু

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপ‌জেলার একটি বাড়িতে আগুনে পুড়ে আলাউদ্দিন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বুড়িচং আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। সে খাড়েরা গ্রামের অটোরিকশাচালক মমিনের ছেলে।

বাকশীমূল ইউনিয়ন পরিষদ সদস্য ফয়েজ আহম্মেদ জানান, আলাউদ্দিনের মানসিক সমস্যা ছিল। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হ‌য়েছিল।ঘ‌রে আগুন লাগার পর তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় মায়ের সামনেই সে পুড়ে ছাই হয়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে মামুন নামে এক যুবক দগ্ধ হয়।

এ বিষয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে নিহতের মা ছাড়া কেউ ছিল না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com