রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে অ‌বৈধভা‌বে গ‌্যাস সরবরা‌হের সময় ১৪০টি গ‌্যাস সি‌লিন্ডার-কাভার্ডভ‌্যান জব্দ,গ্রেফতার ২

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ এর বিশেষ অভিযানে চান্দিনা থানাধীন মহিচাইল এলাকায় সিএনজি ডিসপেন্সার দিয়ে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় নগদ টাকা, ১৪০ টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ ও দুজন‌কে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি  গো‌য়েন্দা দল মঙ্গলবার ২১ সেপ্টেম্বর  দুপুরে কুমিল্লা চান্দিনা থানার মহিচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানের ভিতরে সিলিন্ডার করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ২জনকে হাতেনাতে গ্রেফতার ক‌রে।গ্রেফতারকৃত আসা‌মি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হরিণতোয়া গ্রামের
মোঃ আমিরুজ্জামানের ছেলে মোঃ আজিজ (২৫) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ইসলামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জায়নাল আবেদিন (২১)।

এর আ‌গে  ১৯ সেপ্টেম্বর র‌্যাব-১১, সিপিসি-২ কর্তৃক ফেনী জেলার ফেনী মডেল থানাধীন
দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে অবৈধভাবে সিএনজি গ্যাস সরাবরাহকারী চক্রের ১৭ জন সদস্যকে  গ্রেফতার করা হ‌য়ে‌ছিল। গ্রেফতারকৃতরা দুজন ওই চক্রেরই একটি সি‌ন্ডি‌কেটের সদস‌্য । আটককৃত আসা‌মি‌দের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com