বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে আজ। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে।

করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় গত ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে পরীক্ষার এ সময় ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

এ সময়ে সাধারণ ক্যাডারের দুই হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। গত ১৬ ফেব্রুয়ারি এ বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে প্রায় ৮০০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com