বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লার চা‌ন্দিনায় বিনা প্রতিদ্ব‌ন্ধিতায় এম‌পি হ‌চ্ছেন ড. প্রাণ গোপাল

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার পঠিত
কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা প্রত্যাহার করায় এবং একজ‌নের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রাণ গোপালের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় ন্যাপ প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এর আগে জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া চল‌তি মাওসর ১৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী ছালেহ ছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ছয়জন মনোনয়নপত্র নিলেও অন্য দুইজন জমা দেননি।

নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, রোববার সন্ধ্যায় তারা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাবেন। পরদিন ২০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে ড. প্রাণ গোপালকে।

গত ৩০ জুলাই চান্দিনা উপজেলা নিয়ে গঠিত আসনটির সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফের মৃত্যু হয়। তার মৃত্যুর পর ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com