বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৩১ আগস্ট পর্যন্ত সব ধর‌নের কো‌চিং সেন্টার বন্ধ রাখার নি‌র্দেশ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার পঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার

দে‌শে সব ধরনের কোচিং সেন্টার আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা জারি করতে বলা হয়েছে। আদেশে বলা হয়, আগা‌মি ৩১ আগষ্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। মাঠ প্রশাসনের জেলা প্রশাসককে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় এই ছুটি বাড়িয়ে করা হয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থান করে অনলাইনে লেখাপড়া চালিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের ২২ দফা নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ও সন্তান সম্ভাবনা নারীদের অ‌ফিস করা থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেওয়া হয়।‌

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com