বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজশাহীর পদ্ম‌া নদীর পা‌ড়ে অস্থায়ী পু‌লিশ ক‌্যাম্প স্থাপন

রাজশাহী সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২ বার পঠিত

রাজশাহীর পদ্মাপাড়ে প্রায়ই শোনা যায় ছিনতাই থেকে শুরু করে নানা অপ্রীতিকর ঘটনার কথা। বিশেষ করে পদ্মার চরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা জেলার বাইরের মানুষ ও শিক্ষার্থীরা এ ধরনের অভিযোগ বেশি করে থাকেন। তাই দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে রাজশাহীর পদ্মাপাড়ে বসানো হবে পুলিশ ক্যাম্প।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়রের দপ্তরে এ সম্পর্কিত একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।

রাসিক সূত্র থেকে জানা যায়, রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের লালনশাহ মুক্তমঞ্চ থেকে হযরত শাহ মখদুম (রহ.) মাজার শরীফের সামনে হয়ে পদ্মাগার্ডেন পর্যন্ত এলাকার পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প বসানো হবে। আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে পাঁচজন পুলিশ সদস্য নিয়ে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে। পরবর্তীতে সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এ বিষয়ে একমত পোষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন।

রাসিক মেয়র লিটন জানান, পুরো বিশ্বে শিক্ষা, শান্তি ও সবুজের নগরী হিসেবে রাজশাহীর সুখ্যাতি রয়েছে। এছাড়া প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে রাজশাহী, লাগছে উন্নয়নের ছোঁয়া। তাই শুধু রাজশাহীবাসীর জন্যই নয়, বাইরের মানুষের জন্যও যেন রাজশাহীর পদ্মাপাড় নিরাপদ ও বিনোদনের অন্যতম স্পটে পরিণত হয় সেই লক্ষে আরএমপি ও রাসিকের যৌথ উদ্যোগে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com