সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চাঁদপু‌র রেললাই‌নের জরাজীর্ণ স্লিপার – ট্রেন দুর্ঘটনার আশঙ্কা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯ বার পঠিত

লাকসাম-চাঁদপুর রেলপথের চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড মির্জাপুর এলাকায় ৫৪ নম্বর ব্রিজটির স্লিপার ক্ষতিগ্রস্ত হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত স্লিপার পরিবর্তন করা না হলে যেকোনো সময় বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও দ্রুত স্লিপারগুলো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন।

চাঁদপুর-লাকসাম রেলপথের এ ব্রিজটি এই রুটে সবচেয়ে বড় ব্রিজ। ব্রিজটি স্থানীয়দের কাছে বড়পোল নামে পরিচিত। প্রায় ৫০ মিটার লম্বা এ ব্রিজে ১০০টি স্লিপার রয়েছে। যার মধ্যে প্রায় ১৫টির বেশি স্লিপার এরইমধ্যে নষ্ট হয়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যদিও পাঁচ বছর আগে স্লিপারগুলো পরিবর্তন করা হয়েছিল। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই স্লিপারগুলো ক্ষতিগ্রস্ত হতে দেখা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, রেললাইন চেকারদের বারবার বলা হলেও তারা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না।

আশেপাশে কোনো যাতায়াতের রাস্তা না থাকায় ব্রিজের অপর প্রান্তে থাকা গ্রামবাসীদের এ ব্রিজ ব্যবহার করেই যাতায়াত করতে হয়। এতে শিশু, অসুস্থ ও বৃদ্ধদের চলাচলের সুবিধার্থে ব্রিজের মাঝখানে ছোট ছোট কাঠের পাটাতন দেওয়া হলেও রেল কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে দিচ্ছে। ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ব্রিজ পার হয়ে বিদ্যালয়ে আসতে হয় শিক্ষার্থীদের, পারাপারে ভোগান্তি পোহাতে হয় অসুস্থ কিংবা বৃদ্ধ ব্যক্তিদের।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, বিষয়টিকে গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের দ্রুত এ ব্রিজের ক্ষতিগ্রস্ত স্লিপার পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে স্লিপারগুলো পরিবর্তন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com