মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শোর কেশবপু‌রে মাদক ব‌্যবসা‌য়ি দুই প‌ক্ষের গোলা‌গু‌লিতে‌ নিহত ১

য‌শোর প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৭২ বার পঠিত

য‌শোর কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে  মাদক কারবারির দুই গ্রু‌ফের ম‌ধ্যে মাদক ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক মাদক কারবা‌রি মনিরুজ্জামান নিহত হয়েছে।

রবিবার রাতে গোলাগু‌লির ঘটনার পর সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ম‌নিরুজ্জামা‌নের লাশ ১টি শাটার গান ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।

কেশবপুর থানা পুলিশ সূত্র জানায় , ২ দল মাদক কারবারির ভিতর টাকা ও মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটের ভাটার পূর্বপাশে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন গাজির ছেলে ১৫ মাদক মামলার আসামি মনিরুজ্জামান (৩৮) নিহত হয়েছে।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত ম‌নিরুজ্জামান চি‌হ্নিত মাদক ব‌্যবসা‌য়ি তার না‌মে থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।  নিহত মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং গোলাগু‌লির ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com