বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা-৭ উপনির্বাচনে প্রাণ গোপালসহ মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

নেকবর হো‌সেন:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী ডা. প্রাণ গোপালসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন প্রার্থী।
সোমবার দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তথ্যটি নিশ্চিত করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

তিনি জানান, সোমবার ১৩ সে‌প্টেম্বর ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এদিন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও স্বতন্ত্র মিলিয়ে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২টার দিকে চান্দিনা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়পত্র জমা দেন স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী। সাড়ে ১২টার দিকে জমা দেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম। বেলা দেড়টার দিকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বেলা সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং দলটির কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক লুৎফুর রেজা খোকন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রাণ গোপাল দত্ত বলেন,আমি প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের অসমাপ্ত কাজগুলো শুরু করব। পুরো চান্দিনার সবাই এবার ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্যে সবাই কাজ করছে।
জাতীয় পার্টির প্রার্থী লুৎফুর রেজা খোকন বলেন,কুমিল্লায় জাতীয় পার্টির অবস্থান ভালো। সুষ্ঠু নির্বাচন হলে জয় সুনিশ্চিত।তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করি।

চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনে টানা তিন মেয়াদসহ পাঁচবারের সংসদ সদস্য ছিলেন অধ্যাপক আলী আশরাফ। চলতি বছরের ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com