মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পরকীয়ার জে‌রে স্ত্রী‌কে হত্যা

জামালপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮ বার পঠিত

প্রায় দুই বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন ময়না ও রাজমিস্ত্রি রুবেল। বিয়ের পর ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন রুবেল। কিন্তু রুবেল পরকীয়ার জড়িয়ে পড়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। দাম্পত্য কলহের জের ধরে গত ১৯ আগস্ট দিবাগত রাতে স্ত্রী ময়নাকে গলা টিপে হত্যা করেন তিনি। এ ঘটনার পর আত্মগোপনে যায় রুবেল। মামলার পরিপ্রেক্ষিতে সিআইডির এলআইসি শাখার একটি দল রুবেলকে গ্রেফতার করে। গতকাল রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, গত ১৯ আগস্ট রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টার মধ্যে যেকোনো সময় জামালপুর পৌরসভাধীন নয়াপাড়ার মোকছেদ আলীর মেয়ে মোসলিমা আক্তার ওরফে ময়না (৩৮) খুন হন। হত্যাকাণ্ডের পরপরই স্বামী রুবেল মিয়া আত্মগোপনে যান। ঘটনার পর নিহতের মা মোছা. সুরমেলী (৬৫) মেয়ের জামাই রুবেল মিয়াকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় সিআইডি ছায়া তদন্ত শুরু করে। সিআইডির এলআইসি শাখার একটি চৌকস টিম ঢাকার ডেমরা থানাধীন ইসলামবাগ, বাশেরপুল এলাকা থেকে মামলার একমাত্র আসামি মো. রুবেল মিয়াকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com