মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বা‌গেরহা‌টে চাঁদাবা‌জির সময় “অপরাধ তথ‌্যচি‌ত্র পত্রিকার” সম্পাদক সহ‌যো‌গীসহ আটক

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

বাগেরহাটে চাঁদাবাজি করার সময় মো. ফজলুল হক ও বরাদুল ইসলাম নামে সাংবাদিক পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করেছে স্থানীয়রা।বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে তাদের আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে। পরে থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক দাবি করেন। এছাড়া বরাতুল ইসলাম ওই পত্রিকার ফটো সাংবাদিক পরিচয় দেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেলায়েত হোসেন দাখিল মাদরাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে করোনার সময় শিক্ষার্থীদের কোচিং করানোর অভিযোগ এনে তারা চাঁদা দাবি করে। সকালে চাঁদার টাকা নিতে আসলে স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯ নম্বারে ফোন দেয় । পরে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটক মো. ফজলুল হকের বাড়ি খুলনার লবণচোরা এলাকায় এবং মো. বারাদুল ইসলামের বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের খলিশাকালী গ্রামে। এ ঘটনায় মাদরাসা শিক্ষক শেখ আব্দুল হান্নান বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেছেন।সুত্র:জা‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com