সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৯৯৯ এ ক‌ল- ভাসানচর থে‌কে পালা‌নো ১৯ রোহিঙ্গা আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বার পঠিত
প্রতিকী ছ‌বি

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোনকলে ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আটক করেছে পুলিশ।বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুরের সাগরপাড় থেকে তাদের আটক করা হয়েছে। সীতাকুন্ড থানা পু‌লিশ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে।

৯৯৯ এর এক প‌রিদর্শক বলেন, বুধবার বেলা সোয়া ১১টায় সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাটের উত্তর সলিমপুর থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, শিশু, নারী ও পুরুষসহ প্রায় ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা নাগরিক ভাসানচর থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছে।

৯৯৯ নম্বর থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সীতাকুণ্ড থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানালে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের আটক করে।

পরে সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ৯৯৯ নম্বরে জানান, তিনি ঘটনাস্থল থেকে আট শিশু, তিন নারী ও আট জন পুরুষসহ মোট ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় নিয়ে এসেছেন।

আটক রোহিঙ্গা নাগরিকেরা ভাসানচর থেকে সাগরপথে মাছ ধরার ট্রলারযোগে পালিয়ে সীতাকুণ্ড উপকূলে এসে নামে, তারপর তারা সলিমপুর আসে। প্রাথমিকভাবে আরও জানা যায়, তাদের উদ্দেশ্য ছিলো, কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবিরে যাওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com