মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া ক‌লে‌জের নবাগত অধ‌্যক্ষ‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা ও গার্ড অব অনার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩৮ বার পঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানকে ফুলেল শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ বরণ ক‌রেন ক‌লে‌জের সকল বিভা‌গের শিক্ষকবৃন্দ। এছাড়াও নবাগত অধ‌্যক্ষ‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান বাংলা বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক মাসুদা তোফা। বুধবার সকা‌লে নতুন অধ্যক্ষকে প্রথ‌মে ক‌লেজ প্রাঙ্গ‌নে বিএনসিসি ক‌্যা‌ডেটবৃন্দ গার্ড অব অনার প্রদান করে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় ফুলেল শুভেচ্ছা কার্যক্রম।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান,গত ৮আগস্ট কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পান ড. আবু জাফর খান। এর আগে তিনি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। শোকের মাস ছিল আগস্ট এ কারণে সে মাসে শুভেচ্ছা গ্রহণ থেকে বিরত থাকেন তিনি।

কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন,দক্ষিণ বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এর রয়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী। এ কলেজের অধ্যক্ষ হতে পেরে ভালো লাগছে। কলেজের সুনাম বৃদ্ধির লক্ষে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানটিকে ব্যাপক আধুনিকায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com