মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শুরু হলো ঢাবির সাংবাদিকতা বিভাগের পরীক্ষা- উপস্থিতি শতভাগ

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

দীর্ঘ ১৮ মাস পর সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০তম ব্যাচের মাস্টার্স প্রথম সেমিস্টার ও ১১তম ব্যাচের ৭ম সেমিস্টারের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে সশরীরে পরীক্ষা। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলেন জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।

আবুল মনসুর আহাম্মদ বলেন, পরীক্ষা নেওয়ার আগে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে আমি ও সংশ্লিষ্ট সেমিস্টারগুলোর কো-অর্ডিনেটর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। সেখানে শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষার নানা সমস্যার কারণে সশরীরে পরীক্ষা দেওয়ার আগ্রহ জানায়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগ্রহ ও সুবিধার বিষয়টিকে বিবেচনা করে আমরা সশরীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই। পরে বিষয়টি বিভাগের একাডেমিক কমিটিতে উপস্থাপন করা হয়। একাডেমিক কমিটি শিক্ষার্থীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্তে সম্মত হয়। পরে পরীক্ষার রুটিন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠালে কর্তৃপক্ষ সশরীরে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়।

বাকি ব্যাচগুলোর পরীক্ষা আগামী ২১সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে বিভাগ থেকে শিক্ষার্থীদেরকে জানানো হয়।বিট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com