মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভারতে পাচার হওয়া ৭ তরুণীকে বেনাপোলে ই‌মি‌গ্রেশন পু‌লি‌শের নিকট হস্তান্তর

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পঠিত

ভারতে পাচারের শিকার সাত তরুণীকে দুই বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

পাচা‌রের শিকার তরুনীরা  হলেন, শিরিনা বিশ্বাস (২৪),আঞ্জুমান সুমি (২২), মৌসুমি খাতুন (২৩), রিয়া আক্তার (২৪), সোহাগী আক্তার মিম (২৪), জাকিয়া আক্তার (২৩) ও সুমি আক্তার (২৩)।  বিভিন্ন সময় তারা ভারতে পাচারের শিকার হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করেছে।

তরুনীরা জানান, ভালো কাজের প্রলোভন দে‌খি‌য়ে এক‌টি চক্র অবৈধপথে ভারতে নি‌য়ে যায় তা‌দের‌কে।জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার এ বি এম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে তারা দুই বছর আগে ভারতে যায়। ভারতীয় পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় একটি এনজিও তাদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com